গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) বাঁশখালী উপজেলার ইউনিট টিম লিডারদের ম্যাগাফোন, টর্চলাইট, সংকেত পতাকা বিতরণ করা হয়েছে। রবিবার (১১ আগস্ট) সকালে ইউনিট টিম লিডারদেরকে বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)র সহকারি পরিচালক ও বাঁশখালীর দায়িত্বরত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি)র উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়া,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি )অফিসে দায়িত্বরত মিটু কুমার দাশ সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিট টিম লিডাররা।
উল্লেখ্য বাঁশখালীতে ১০টি ইউনিয়নের ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে ।