ভৈরব থানা থেকে উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর

কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে উদ্ধারকৃত বিপুল পরিমান অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। রবিবার  (১৭ আগস্ট) দুপুরে সরকারি হাজী আসমত কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এইসব অস্ত্র ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেনের কাছে হস্তান্তর করেন মেজর সানজীদ।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফিসহ সেনাবাহিনীর ঊর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট  ছাত্র-জনতার আন্দোলন ও প্রতিরোধের মুখে কর্মরত পুলিশ সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। 
পরে সেনা বাহিনীর একটি টহলদল হাজার হাজার ক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিরোধ ভেঙ্গে অধিকাংশ অস্ত্র উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যান। আর কিছু অস্ত্র বিক্ষোভকারীরা লুটে নেয়। লুট হওয়া অস্ত্রগুলি পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও স্থানীয় ছাত্র-জনতার সহায়তা উদ্ধার করা হয়।