মধ্য ও পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলে জানানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য অধিদপ্তর দুটি টেলিফোন নম্বর দিয়েছে। নম্বর দুটি হলো- ১৬২৬৩ বা ১০৬৫৫।
আজ শনিবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপক্স, মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড (লসিকা গ্রন্থি। ঘাড়, বগল, বুক, পেট এবং কুঁচকিসহ শরীরের বেশ কিছু অংশে লিম্ফ নোডের আবাসস্থল) ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার ডি আর কংগো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা , কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ।
কারো শরীরে এর লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না ড. মাসরুর রিয়াজ
৬১৮ উইকেট পেলেই অবসর নেবেন অশ্বিন