কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার লোভ দেখিয়ে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয় যুবককে আটক করেছে স্থানীয়রা। উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর ওরফে আলী (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর গ্রামের অটোরিকশা চালক ইদন মিয়া (২৫), আরিফ হোসেন (৩০), দাসকান্দির নুর মোহাম্মদ (২৫) এবং একই এলাকার বিদ্যুৎ মজুমদার (৩৫) ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মানসিক প্রতিবন্ধী ওই নারী দাসকান্দী বাজারে ত্রাণের জন্য যায়। সেখানে তাকে ত্রাণ দেওয়ার লোভ দেখিয়ে গভীর রাত পর্যন্ত আটক রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ঘটনাটি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে পৌঁছালে শুক্রবার (৩০ আগস্ট) সকালে ত্রাণ দলের প্রধান আলী নুর ওরফে আলীসহ ৬ জনকে দাসকান্দী বাজারে ডেকে আনা হয়। এক পর্যায়ে তারা ধর্ষণের কথা স্বীকার করেন। পরে সবাইকে গাছের সঙ্গে বেঁধে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় শুক্রবার (৩০ আগস্ট) রাতে ধর্ষণের শিকার নারীর ভাবী বাদী হয়ে তিতাস থানায় আটক ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শনিবার (৩১ আগস্ট) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।