পারিবারিক বিরোধের জেরে নিহত ১ 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনায় সলিরাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে সকালে দানাজারপুর গ্রামের সলিরামের পরিবারের সঙ্গে একই এলাকার সুশীলের পরিবারের মারামারি হয়। মারামারির একপর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। মারামারিতে আহত হয় কান্ত নামে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। । এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।