দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এর আগে চারজনের মৃত্যু হয়েছিল গত বছরের ২৪ ডিসেম্বর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুতে নতুন যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজন করে খুলনা ও ময়মনসিংহ বিভাগে। মৃতদের মধ্যে তিনজন নারী ও তাদের দুজনের বয়স ২১-২৫ বছরের মধ্যে ও একজনের ৩১-৩৫ বছরের মধ্যে এবং মারা যাওয়া একজন পুরুষ ২১-২৫ বছর বয়সী।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল ৮৩ জন। তাদের মধ্যে ৫৪ শতাংশ বা ৪৫ জন নারী ও ৪৬ শতাংশ বা ৩৮ জন পুরুষ।
চলতি বছরের সর্বোচ্চ ২৭ জন ডেঙ্গুতে মারা গেছে গত মাসে। এরপর জানুয়ারিতে ১৪, মে ও জুলাইয়ে ১২ জন করে, জুনে ৮, মার্চে ৫, ফেব্রুয়ারিতে ৩ ও এপ্রিলে ২ জন মারা গেছে।
২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ১২৯ জন ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা উত্তর সিটিতে ৭১, ময়মনসিংহ বিভাগে ১৬ ও খুলনা বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ১২ হাজার ৮৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী রোগী।
এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ছিল গত মাসে ৬ হাজার ৫২১ জন। এ ছাড়া জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন, জানুয়ারিতে ১ হাজার ৫৫, জুনে ৭৯৮, মে মাসে ৬৪৪, এপ্রিলে ৫০৪, মার্চে ৩৫১ ও ফেব্রুয়ারিতে ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছে।