রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বৈরী আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনার শিকার হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। রবিবার সুপ্রিম বোর্ড অব দ্য জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেসের সর্বশেষ প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বসন্তকালে ওই অঞ্চলে আবহাওয়া বেশ বৈরী থাকে। জলবায়ুর এ পরিবর্তনজনিত কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই অঞ্চলে অকস্মাৎ ছড়িয়ে পড়া ঘন কুয়াশার কারণেই হেলিকপ্টারটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এর পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। চলতি বছর ১৯ মে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানসহ সাতজন নিহত হন।