কর‌বি‌নের নেতৃ‌ত্বে ব্রিটিশ সংসদে নতুন দল

ব্রিটে‌নের রাজনী‌তি‌তে প্রধানমন্ত্রী বা বি‌রোধী দলীয় নেতা না হ‌লেও জে‌রে‌মি কর‌বিন নাম‌টি সাধারণ মানুষের কা‌ছে এক বিশ্বস্ত রাজনী‌তি‌বি‌দের সমার্থক প্রায়। সোমবার (২ সেপ্টেম্বর) স্বতন্ত্র সাংসদ জেরেমি করবিন এবং আরও চারজন প্যালেস্টাইনপন্থী সংসদ সদস্য কমন্সে আরও প্রভাব বিস্তারের লক্ষ্যে স্বাধীন জোট নামে একটি সংসদীয় দল গঠন করেছেন। পাঁচজন সদস্য নিয়ে সংসদীয় দল‌টির যাত্রা শুরু হ‌লেও এখা‌নে যুক্ত হ‌তে পা‌রবেন নতুন সাংসদরাও।

গত জুলাই‌তে অন্য ছয় লেবার পা‌র্টির এম‌পির সা‌থে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ায় লেবার পা‌র্টি থেকে বরখাস্ত হন আপসানা বেগমও। কর‌বি‌নের রাজ‌নৈতিক ঘ‌নিষ্ট অনুসারী আপসানা বেগম ও জারাহ সুলতানা জে‌রে‌মি কর‌বি‌নের সা‌থে যোগ দি‌তে পা‌রেন এমন আ‌লোচনা চলছিল। টাওয়ার হ‌্যাম‌লেটসের সা‌বেক কাউ‌ন্সিলার সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর উপ‌জেলার আ‌দি বা‌সিন্দা ম‌রহুম ম‌নির উদ্দীন আহ‌মে‌দের কন‌্যা আপসানার লেবার পা‌র্টির রাজনী‌তি‌তে উত্থানও ২০১৯  প্রথমবার মনোনয়ন পান সাবেক দলীয় শীর্ষনেতা বামপন্থী জেরে‌মি কর‌বি‌নের হাত ধ‌রে। দ‌লের সে সময়ের শীর্ষ নেতার সরাস‌রি আনুকুল্য পাওয়ায় ইর্ষাজনিত কারণে নিজ সংসদীয় আস‌নে লেবার পা‌র্টির বাংলাদেশী বং‌শোদূত বড় অং‌শের প্রকাশ‌্য বি‌রোধীতার মু‌খোমু‌খি হন।

জে‌রে‌মি স‌্যার কিয়ার ষ্টারমার দ‌লের শীর্ষনেতা নির্বাচিত হবার পর পুরনো শীর্ষনেতার ঘ‌নিষ্টজন স্বাভা‌বিকভা‌বেই কিছুটা ‌বিপা‌কে প‌ড়েন আপসানা। ফিলিস্তিনের জনগণের পক্ষে সবচেয়ে সোচ্চার লেবার পার্টির এমপিদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানার নাম রয়েছে। দলীয় নীতির বাইরে গিয়ে বাকী তি‌ন বাংলাদেশী বং‌শোব্দুত এম‌পির তুলনায় তিনি বারবার ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে সরাস‌রি কথা বলেছেন। কিন্তু সব আ‌লোচনাকে পেছ‌নে ফে‌লে শেষ পর্যন্ত জে‌রে‌মির সা‌থে যোগ না দি‌য়ে আপাতত স্বতন্ত্র হি‌সে‌বে থে‌কে ফের দ‌লে ফেরার আশায় থাকা‌কেই আপাতত বি‌বেচনা ক‌রে‌ছেন আপসানা। কর‌বি‌নের সা‌থে যোগ দি‌য়ে‌ছেন প্রাক্তন লেবার নেতা আইলিংটন নর্থের প্রতিনিধিত্ব করেন, শকট অ্যাডাম (যিনি লিসেস্টার দক্ষিণে জোনাথন অ্যাশওয়ার্থকে পরাজিত করেছিলেন), আইয়ুব খান (বার্মিংহাম পেরি বার), আদনান হুসেন (ব্ল্যাকবার্ন), এবং ইকবাল মোহাম্মদ (ডেসবারি এবং ব্যাটলি)।

পাঁচ সংসদ সদস্য ঐক্যবদ্ধ বিবৃতিতে অন্যদের তাদের সাথে যোগ দিতে বলেছেন। বিবৃ‌তি‌তে তারা ব‌লে‌ছেন, ‘আমরা পার্লামেন্টে আশার প্রস্তাব দেওয়ার জন্য আমাদের ভোটারদের দ্বারা নির্বাচিত হয়েছিলাম।’ তারা ঘোষণা দেয়, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার। আমরা একটি সত্যিকারের বিকল্পের জন্য আহ্বান জানাচ্ছি। যত বেশি সাংসদ এই নীতিগুলির পক্ষে দাঁড়াতে প্রস্তুত, ততই ভাল। আমাদের দরজা সব সময় অন্য সংসদ সদস্যদের জন্য উন্মুক্ত যারা আরও সাম‌্য ও শান্তিপূর্ণ বিশ্বে বিশ্বাসী।