সমন্বয়কদের সাক্ষাৎ

সংখ্যালঘুসহ সার্বিক নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’ গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

দেশের সীমান্তবর্তী কোনো কোনো এলাকায় যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে মর্মে ছাত্রনেতারা আইজিপির কাছে অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত