প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. সুলতানী আমলে লোকেরা কোন মুদ্রা ব্যবহার করত?

উত্তর : রৌপ্য মুদ্রা

২. ‘দ্য রেইপ অব বাংলাদেশ’ গ্রন্থের লেখক কে?

উত্তর : অ্যান্থনি মাসকারেনহাস

৩. সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?

উত্তর : মালদ্বীপ

৪. এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

উত্তর : চীন

৫. এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর : মালদ্বীপ

৬. বাংলা টাউন কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডনে

৭. কানাডা ও গ্রিনল্যান্ডকে পৃথক করেছে কোন প্রণালি?

উত্তর : ডেভিস প্রণালি

৮. পৃথিবীর দীর্ঘতম খালের নাম

উত্তর : গ্রান্ড খাল (চীন)

৯. যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী?

উত্তর : গাধা

১০. রিপাবলিকান পার্টির প্রতীক কোনটি?

উত্তর : হাতি

১১. চির বসন্তের নগরী কোনটি?

উত্তর : কিটো (ইকুয়েডর)

১২. তিনকন্যা কার চিত্রশিল্প?

উত্তর : কামরুল হাসান

১৩. তিন নেতার মাজারের স্থপতি কে?

উত্তর : স্থপতি মাসুদ আহমেদ

১৪. গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী সংগঠন?

উত্তর : নেদারল্যান্ডস

১৫. আসিয়ানের সদর দপ্তর কোথায়?

উত্তর : ইন্দোনেশিয়ার জাকার্তায়

১৬. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

উত্তর : বাথ

১৭. লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?

উত্তর : ট্রি উইথআউট রুটস

১৮. ‘রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে’ উক্তিটি কার?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

            গ্রন্থনা : এজাজ পারভেজ