সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। বাকি চারজন সেনা সদস্য, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রবিবার রাতে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, মাসইয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোর কাছাকাছি ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল।