ডেঙ্গু: চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১০২ জন মারা গেলেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।

এদিকে সোমবার চলতি বছরের সর্বোচ্চ ৬১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১ জন।