এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৫ হাজার ৪৩৬ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৮৪ জন। এর মধ্যে ৬১.৮ শতাংশ পুরুষ এবং ৩৮.২ শতাংশ নারী রয়েছেন।