দুর্নীতিবিরোধী অভিযান দুদকের ৩৮ সদস্যের টিম গঠন

দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহায়তা দিতে ৩৮ সদস্যের প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার ৩২ সদস্যের টিম গঠন করা হয়। এর আগে গত ২৫ আগস্ট ৬ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। সবমিলিয়ে টিমের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৮ জনে। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. তানজির হাসিব সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, কমিশনের অনুমোদনক্রমে এ টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় আলামত জব্দ বা ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে সহযোগিতা করবেন।

আদেশে বলা হয়, কর্মকর্তারা কমিশনের সচিবের অনুমোদন দিয়ে অভিযানের সময় ব্যবহৃত ইউনিফর্ম পরিধান করে তল্লাশি কাজে সহায়তা করবেন।

টিমের সদস্যরা হলেন উপপরিচালক কামরুজ্জামান, মো. জাকারিয়া,  মো. জাহাঙ্গীর আলম, মো. নুর-ই-আলম, মো. রাউফুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মুহাম্মদ জয়নাল আবেদীন; সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ নূর আলম সিদ্দিকী, মো. সহিদুর রহমান, নূরুল ইসলাম, মো. নাসরুল্লাহ, মো. শাহআলম শেখ, মো. ইকরাম হোসেন জেনসন, আসিফ-আল-মাহমুদ, মো. আনোয়ার হোসেন, মো. ইসমাঈল, মো. রুহুল হক, মাহমুদুল হাসান, মিনহাজ বিন ইসলাম, আল-আমিন, খোরশেদ আলম, এস এম রাশেদুল হাসান, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, আবুবকর সিদ্দিক, রাজু আহমেদ এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দীন মিনহাজ, মো. হাবিবুর রহমান, এলমান আহাম্মদ অনি, মো. রোকনুজ্জামান, মো. ফারুক হোসেন ও খাইরুল হাসান। তারা সবাই দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত।

আগের ৬ সদস্যের টিমে ছিলেন উপপরিচালক দেবব্রত ম-ল, মো. হুমায়ূন কবীর, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী ও মুহা. শোয়াইব ইবনে আলম। তারা সবাইও দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত। এদের মধ্যে মো. সাইফুল ইসলামকে চাঁদপুর ও মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁঁইয়াকে ময়মনসিংহ কার্যালয়ে বদলি করা হয়েছে।