নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা করলেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদ সেকেলে, অন্যায্য ও অকার্যকর একটি ব্যবস্থা। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। আল-জাজিরা অ্যারাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব গুতেরেস এসব কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বিভিন্ন সময়ে এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে বাধা হয়েছে। এ বিষয়ে গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ বর্তমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রকৃত সত্য হলো সুদান, গাজা, ইউক্রেনে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদ নিজের সক্ষমতা প্রমাণে পদ্ধতিগতভাবে ব্যর্থ হয়েছে।