সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর : কমনওয়েলথ
২. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
উত্তর : ৩২তম
৩. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
৪. বাংলাদেশ কবে আন্তর্জাতিক সৌর জোট (ওঝঅ) বিষয়ক কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে?
উত্তর : ১৫ নভেম্বর, ২০১৬
৫. বাংলাদেশ কবে জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি স্বাক্ষর করে?
উত্তর : ২২ এপ্রিল, ২০১৬
৬. কোন দেশ প্রথম নিজস্ব তহবিল দিয়ে ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠন করে?
উত্তর : বাংলাদেশ
৭. বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তর : জামদানি
৮. বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উত্তর : ইলিশ
৯. কালো টাকার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত কোন দেশ?
উত্তর : সুইজারল্যান্ড
১০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
উত্তর : ২৯তম অধিবেশনে
১১. বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কবে?
উত্তর : ১৯৮৬ সালে
১২. বাংলাদেশ প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে কবে?
উত্তর : ১০ নভেম্বর, ১৯৭৮ (১৯৭৮-১৯৮০)
১৩. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার সেগুনবাগিচায়
১৪. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কে?
উত্তর : কফি আনান
১৫. বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে?
উত্তর : ১৯৮৮ সাল থেকে
১৬. আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকার আগারগাঁওয়ে
১৭. আন্তর্জাতিক পরিবেশ ও দুর্যোগ সমীক্ষা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কত সালে?
উত্তর : ১৯৮০ সালে
১৮. জাতিসংঘের বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নে ১৯৭২ সালে কোন দেশ বিপক্ষে ভেটো প্রদান করে?
উত্তর : চীন
গ্রন্থনা : এজাজ পারভেজ