পুলিশের উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্য ১২ জন অ্যাডিশনাল ডিআইজিকে (অতিরিক্ত উপমহাপরিদর্শক) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) ডিআইজি মীর আশরাফ আলীকে এসবি (বিশেষ শাখা), পুলিশ সদর দপ্তরের ডিআইজি হায়দার আলী খানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে পুলিশ স্টাফ কলেজ, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি হাসিবুল আলমকে শিল্পাঞ্চল পুলিশ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুনকে শিল্পাঞ্চল পুলিশ, চট্টগ্রাম রেঞ্জে অ্যাডিশনাল ডিআইজি প্রবীর কুমার রায়কে নৌপুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ যায়েদুল আলমকে ওএসডি করে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রংপুরের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রেলওয়ে পুলিশ, ডিএমপির যুগ্ম কমিশনার খোন্দকার নুরনবীকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার (ওএসডি), ডিএমপির যুগ্ম কমিশনার হামিদা আলীকে এপিবিএনের সদর দপ্তর (ওএসডি), সিআইডির অ্যাডিশনাল ডিআইজি মো. মোকতার হোসেনকে সারদা পুলিশ একাডেমি (ওএসডি), এসবির অ্যাডিশনাল ডিআইজি রফিকুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন (ওএসডি), এসবির অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে রেলওয়ে পুলিশ (ওএসডি), রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পালকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয় (ওএসডি), ঢাকার অ্যাডিশনাল ডিআইজি সাজ্জাদ রহমানকে রংপুর ডিআইজি কার্যালয় (ওএসডি), পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দারকে রাজশাহী ডিআইজি কার্যালয় (ওএসডি), সিএমপির অতিরিক্ত কমিশনার আ স ম মাহাতাব উদ্দিনকে ময়মনসিংহ ডিআইজি কার্যালয় (ওএসডি), রাজশাহীর অ্যাডিশনাল ডিআইজি বিজয় বসাককে সিলেট ডিআইজি কার্যালয় (ওএসডি), রংপুরের অ্যাডিশনাল ডিআইজি এস এম রাশিদুল হককে সারদা পুলিশ একাডেমি (ওএসডি), খুলনার অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চৌধুরীকে বরিশাল ডিআইজি কার্যালয় (ওএসডি), পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে বরিশাল ডিআইজি কার্যালয় ও রংপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আবু মারুফ হোসেনকে অ্যান্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।