প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

১. বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দরটি কোথায়?

উত্তর : পটুয়াখালী

২. বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিলেন?

উত্তর : মেজর জেমন্স রেনেল

৩. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

উত্তর : ইরাক

৪. পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে?

উত্তর : ইন্দোনেশিয়া

৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?

উত্তর : ওয়াশিংটন ডিসি

৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?

উত্তর : বৃহস্পতিবার

৭. ‘বাঙ্গালাহ’ নামের প্রচলন করেন কে?

উত্তর : ইলিয়াস শাহ

৮. রোকেয়া দিবস পালিত হয় কবে?

উত্তর : ৯ ডিসেম্বর

৯. বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে?

উত্তর : ১৭৯৮ সালে

১০. ঊীঃৎধফরঃরড়হ ঞৎবধঃু কী?

উত্তর : অপরাধী প্রত্যর্পণ চুক্তি

১১. বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল?

উত্তর : জগন্নাথ হলে

১২. ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক কে?

উত্তর : খন্দকার মোহাম্মদ ইলিয়াস

১৩. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীন ছিল?

উত্তর : সেক্টর-৭

১৪. ‘শ্বেত হস্তির দেশ’ হিসেবে খ্যাত কোন দেশ?

উত্তর : থাইল্যান্ড

১৫. আইএলও প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯১৯ সালে

১৬. ‘কান্তজী’র মন্দির কোন জেলায় অবস্থিত?

উত্তর : দিনাজপুর

১৭. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৫৭ সালে

১৮. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন কোন পত্রিকা?

উত্তর : নবযুগ

গ্রন্থনা : এজাজ পারভেজ