দুর্নীতির দায় স্বীকার সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর

দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস. ইসওয়ারান। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সংক্রান্ত পাঁচটি অভিযোগ স্বীকার করেছেন তিনি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে দোষ মেনে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন দেশটির সাবেক মন্ত্রী। বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তবে গত চার দশকের বেশি সময় পর এবারই প্রথম দেশটিতে মন্ত্রী পর্যায়ের কেউ বিচারের মুখোমুখি হয়েছে। গত জানুয়ারিতে পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে হাজার হাজার ডলার সমমূল্যের উপহারসামগ্রী নেওয়াসহ ৩৫টি অভিযোগ আনা হয়। এরপরই পদত্যাগ করেন ৬২ বছর বয়সী এই পরিবহনমন্ত্রী। অভিযোগগুলোর বেশিরভাগ দুর্নীতি সংক্রান্ত। সিঙ্গাপুরের ফৌজদারি আইনে বলা আছে, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় যাদের সঙ্গে কাজ করেন তাদের কাছ থেকে কোনো মূল্যবান সামগ্রী উপহার নিতে পারবেন না। ইসওয়ারানের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ এই আইনের আওতায়।

তবে আজ সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হলে তিনি ৩৫টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ নিয়ে এগোতে থাকে।