ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে একটি অবৈধ সোনার খনি ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ৭ জন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে। ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল বলে অনুমান তার। সড়কপথে চলাচলের অনুপযোগী ওই স্থানে পৌঁছাতে উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। নিহতদের সবাই মূলত স্থানীয় বাসিন্দা, যারা হাতে করে সোনা উত্তোলন করেন।
ইন্দোনেশিয়ায় খনিগুলোর আকার ছোট এবং অবৈধ হওয়ায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে।