নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি আমার দলের প্রতিটি নেতাকর্মীকে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি; তারা যেন প্রতিটি পূজা মণ্ডপে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে এবং সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
গত শুক্রবার রাতে বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকায় অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এ কথা বলেন।
বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি শংকর কুমার দে, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, করিম মেম্বার, সাত্তার মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, নাসির মেম্বারসহ ইউনিয়ন বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।