রাতে ঘুমাতে যাওয়ার সময় পানি খাবেন না

রাতে খাবার খাওয়ার সময় পানি খেলেও, রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই এক গ্লাস পানি পান করে ঘুমাতে যান। রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। পানি পান নিঃসন্দেহে ভালো। চিকিৎসকরা সারা দিনে অন্তত ২-৩ লিটার পানি খাওয়ার কথা বলেন। তাতে শরীরের জমে থাকা টক্সিন বের হয়ে যায়। তবে কিছু সময় আছে, যখন পানি খেলে সমস্যা হতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি পান অভ্যাস ভালো নয়। যেসব সমস্যা দেখা দিতে পারে তাহলো ঘুমানোর সময়ে কিডনি একটু ধীরগতিতে কাজ করে। এই সময় বেশি পরিমাণে পানি পান করলে কিডনির ওপর চাপ পড়ে। দু-একদিন পানি খেলে সমস্যা নেই। তবে রোজ যদি ঘুমাতে যাওয়ার আগে পানি খান, তা হলে কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে। ভবিষ্যতে কিডনির সমস্যা দেখা দিতে পারে।

ঘুমের আগে বেশি পরিমাণে পানি খেলে প্রচুর মূত্র তৈরি হয়। তা ঘুমের ব্যাঘাত ঘটায়। মূত্রত্যাগের ঘন ঘন বেগ পায়। বারেবারে উঠতে হয়। ফলে যতটা বিশ্রামের কথা ছিল, ততটা হয় না।

ঘুমের ব্যাঘাত হওয়া, ঘুম ভেঙে যাওয়া এবং বাথরুমে যাওয়ার জন্য ওঠা এগুলো সবই হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দিতে পারে। ফলে রক্তচাপ বাড়তে পারে। বাড়তে পারে হৃদরোগের আশঙ্কাও। তাই রাতে যত কম পানি পান করা যায় ততই শ্রেয়। বিশেষজ্ঞরা বলেন, দুপুর ১২টার মধ্যেই দেহের প্রয়োজনীয় পানির অর্ধেকটা পান করে ফেলতে পারলে ভালো।