ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বামীসহ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ইসলামপুরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপরজন হলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া (৬০)।
গ্রেপ্তার সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫০০০ ইন্দোনেশিয়ান রুপি, ১১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিলুফা ইয়াসমিনের স্বামী মিনার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা-বিস্ফোরণের অভিযোগে ইতিপূর্বে মামলা রয়েছে। যৌথ বাহিনীর অভিযানের গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।