কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মৌকরা ইউপির পরকরা গ্রামের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রানের প্রবাসি মিজানের মেয়ে নাবিলা (৬) ও মাঈন উদ্দিন মেয়ে মুনতাহা (৭)। তারা সম্পর্কের চাচাতো বোন। মৌকরা ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আলমাছ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নাবিলা ও মুনতাহা দুই বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার চলে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যান দুই বোন। এরই ফাঁকে তাদের দেখেতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে পারিবারের লোকজন। একপর্যায়ে পুরো গ্রাম তল্লাশি করে না পেয়ে সন্দেহ হলে বাড়ির পাশে পুকুরে নেমে পানি নাড়া দিলে তাদের দুইজনের লাশ ভেসে উঠে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, পানিতে পড়ে দুই বোনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।