জাপানে আগাম নির্বাচনে ভরাডুবি ক্ষমতাসীনদের

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। গতকাল রবিবার অনুষ্ঠিত ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস পাওয়া গেছে ভোট-পরবর্তী জরিপে। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, নির্বাচনে ১৫৩ থেকে ২১৯টি আসন পেতে পারে এলডিপি। আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি পেতে পারে ১২৮ থেকে ১৯১টি আসন। ফলে সরকার গঠনের জন্য ২৩৩টি আসন নিশ্চিত করতে ব্যর্থ হলে জোট সরকার গঠনে সঙ্গী খুঁজতে হবে দলগুলোকে। গত মাসে এলডিপির প্রধান হিসেবে নির্বাচিত হন শিগেরু ইশিবা। সাত দশক ধরে তার দল জাপানের শাসনক্ষমতায় রয়েছে।