প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

 সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

১. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : নীল নদ

২. জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর : হনসু

৩. বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর : আমাজান

৪. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?

উত্তর : ভুটান

৫. ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর : বেলজিয়াম

৬. কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : কর্ণফুলী

৭. ‘নিশীত সূর্যের দেশ’ বলা হয় কোন দেশকে?

উত্তর : নরওয়েকে

৮. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর : ১৯৬১ সালে

৯. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর : ৩ অক্টোবর ১৯৯০ সালে

১০. মাওরি জাতি কোন দেশের অধিবাসী?

উত্তর : নিউজিল্যান্ড

১১. ইতালির রাজধানী কোনটি?

উত্তর : রোম

১২. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

উত্তর : ফেবো

১৩. ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?

উত্তর : ১১তম

১৪. ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?

উত্তর : এলিসি প্রাসাদ

১৫. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়?

উত্তর : ২৭০টি

১৬. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৮৮৫ সালে

১৭. কোন দেশের সরকারপ্রধানকে ‘চ্যান্সেলর’ বলা হয়?

উত্তর : জার্মানি ও অস্ট্রিয়া

১৮. জার্মানির রাজধানীর নাম কী?

উত্তর : বার্লিন

১৯. মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?

উত্তর : ১৯০৬ সালে

            গ্রন্থনা : এজাজ পারভেজ