চ্যারিটেবল ট্রাস্ট মামলা

আপিল শুনানির উদ্যোগ খালেদা জিয়ার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল শুনানির জন্য পেপারবুক (মামলার রায়সহ বৃত্তান্ত) তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া কোনো অনুকম্পা চান না। তিনি আইনিভাবে মামলা নিষ্পত্তি করতে চান। এ কারণে এই মামলার সাজার রায়ের বিরুদ্ধে আমরা দ্রুত আপিল শুনানি করতে চাই।’

২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে এ মামলায় খালেদা জিয়াকে সাত বছর সশ্রম কারাদ-াদেশ দেয়। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদ-, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেওয়া হয়।