বিকেলের নাশতা
পকেট পিজ্জা
উপকরণ
পুর তৈরি : বিফ বা চিকেন কিমা ১ কাপ, সিদ্ধ আলু গ্রেড করা আধা কাপ, আদা রসুন কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, টমেটো কুচি ২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ২ চা চামচ, ওরিগ্যানো আধা চা চামচ, মজেরোলা চিজ আধা কাপ, লবণ ১ চা চামচ, ব্রেড ১০ পিস, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. পাত্রে তেল দিয়ে আদা-রসুন কুচি ও কিমা দিয়ে ভাজুন। এর মধ্যে গ্রেড করা আলু দিয়ে দিন। এবার ক্যাপসিকাম ও টমেটো কুচি, লবণ, চিলি ফ্লেক্স, ওরিগ্যানো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিন। হয়ে গেলে নামিয়ে নিন।
২. এর মধ্যে মজেরোলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্রেডকে চারপাশ থেকে কেটে নিন। এবার ব্রেড হালকা পানিতে ভিজিয়ে এর মধ্যে রান্না করা পুর দিয়ে অন্য একটা ব্রেড দিয়ে চারপাশ থেকে চেপে আটকিয়ে দিন।
৩. এবার ডুবো তেলে ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
ব্রেড পাকোড়া
উপকরণ
ব্রেড ৪ পিস, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, মটরশুঁটি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চাট মসলা আধা চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।
২. এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, চাট মসলা, টমেটো সস, পরিমাণ মতো লবণ, দিয়ে মেখে নিতে হবে।
৩. এই মিশ্রণের সঙ্গে ডিম, ময়দা ও চালের গুঁড়া দিয়ে আবার মেখে নিতে হবে।
৪. গোল গোল বলের আকার বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
কাঁচা কলার কাবাব
উপকরণ
কাঁচা কলা সিদ্ধ ২টি, সিদ্ধ আলু ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া দেড় চা চামচ, ডিম ১টি লবণ, ব্রেডক্রাম ১ কাপ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আলু ও কলা ভালো করে ম্যাশ করে নিন।
২. এর মধ্যে ডিম আর ব্রেডক্রাম বাদে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ডিমটা ফেটিয়ে কলার মিশ্রণের সঙ্গে মাখুন। এর সঙ্গে পরিমাণ মতো ব্রেডক্রাম মিশিয়ে কাবাব বানিয়ে নিন।
৩. ফ্রাইপ্যানে তেল দিয়ে স্যালো ফ্রাই করুন।
চিকেন সমুচা
উপকরণ
পুর তৈরি : চিকেন কিমা ১ কাপ, গাজর কুচি সিকি কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল আধা কাপ।
ডো তৈরি : ময়দা ২ কাপ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ
যেভাবে তৈরি করবেন
১. ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।
২. এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, চাট মসলা, টমেটো সস ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিন।
৩. এই মিশ্রণের সঙ্গে ডিম, ময়দা ও চালের গুঁড়া দিয়ে আবার মাখুন।
৪. গোল বলের আকার বানিয়ে ডুবো তেলে ভেজে নিন।