চলতি বছরেই আস্থা ভোট আয়োজনের জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। গতকাল রবিবার জার্মান চ্যান্সেলর বলেন যদি সব পক্ষ রাজি থাকে, তাহলে আগামী মাসে বড়দিনের আগেই আস্থা ভোট আয়োজন করতে চান তিনি।
গত বুধবার শলৎজের জোট সরকারে ভাঙন দেখা দেয়। এতে সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে পার্লামেন্টে সরকারের প্রতি সমর্থনের বিষয়ে দ্রুত আস্থা ভোট আয়োজনের জন্য চাপ বাড়ছিল। আগে শলৎজ আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে আস্থা ভোটের আয়োজনের কথা জানিয়েছিলেন। ফলে সরকারের বিপক্ষে গেলে আগামী মার্চের শেষ দিকে পার্লামেন্ট নির্বাচন হবে।
জার্মানিতে সবশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর।