নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। শনিবার ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষা দেশটির সামরিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের কয়েকটি দেশের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। এর মধ্যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার সেই তালিকায় যোগ হলো ভারতের নাম। রবিবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।