সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ১. চাকমারা প্রধানত কোন ধর্মাবলম্বী?
উত্তর : বৌদ্ধ
২. কত সালে উপমহাদেশে রেলগাড়ির চালু হয়?
উত্তর : ১৮৫৩ সালে
৩. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উত্তর : সেন্ট মার্টিনস দ্বীপ
৪. গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে?
উত্তর : শের শাহ
৫. জাতীয় কর দিবস কবে?
উত্তর : ১৫ সেপ্টেম্বর
৬. আফগানিস্তান ও পাকিস্তানকে বিভাজনকারী সীমারেখার নাম কী?
উত্তর : ডুরান্ড লাইন
৭. স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেন কত জন?
উত্তর : ৬৮ জন
৮. দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কী?
উত্তর : ইউ কে চিং
৯. নেপালের মুদ্রার নাম কী?
উত্তর : রুপি
১০. উপমহাদেশে প্রথম বিমান ডাক চালু হয় কবে?
উত্তর : ১৯১১ সালে
১১. উত্তর মেরু আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট পিয়েরে
১২. পৃথিবীর উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কত তারিখে?
উত্তর : ২১ জুন
১৩. জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জটির নাম কী?
উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ
১৪. সোয়াত উপত্যকা কোথায়?
উত্তর : পকিস্তান
১৫. পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ কোথায় অবস্থিত?
উত্তর : সুইজারল্যান্ড
১৬. বিশ্ব ইতিহাসের প্রথম সভ্যতা কোনটি?
উত্তর : মিসরীয় সভ্যতা
১৭. মিসরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছে?
উত্তর : নীলনদ
১৮. আরবের নাইটিঙ্গেল বলা হয় কাকে?
উত্তর : উম্মে কুলসুম
গ্রন্থনা : এজাজ পারভেজ