আইজিপি ময়নুল হোসেন রাষ্ট্রদূত হচ্ছেন!

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হোসেনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্র গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। ময়নুল হোসেনকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

এর আগে গতকাল আইজিপি হিসেবে বাহারুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় শেখ মো. সাজ্জাত আলীকে।