মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গুলিতে রাজধানী মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সকালে শহীদদের স্বজনদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর মিরপুর-২-এর ৬০ ফিট এলাকায় শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুবদল নেতা জগলুল পাশা পাভেল, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, সেতু, মিসবাহসহ স্থানীয় বিএনপির নেতারা।