রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় কিয়েভের সরকারি মন্ত্রণালয়ে হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেন, নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া এই হামলা চালাতে সক্ষম। ৩৩ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের সরকারি মন্ত্রণালয়, পার্লামেন্ট বা প্রেসিডেন্টের কার্যালয়ে আঘাত করেনি রাশিয়া। কিয়েভের বিমান প্রতিরক্ষার মাধ্যমে সেগুলো ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিন বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে সেগুলো আটকাতে পারবে না। গত সপ্তাহে প্রথমবারের মতো ইউক্রেনের একটি শহরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রাশিয়া।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।