ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য আজকাল অনেকেই নিয়মিত ডায়েটে রাখেন এই বীজ। বর্তমানে স্বাস্থ্য সচেতনদের কাছে সবচেয়ে জনপ্রিয় চিয়া সিড।
সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় জানা গেছে, অনেকেই সকালে খালি পেটে চিয়া খান। তবে রাতে চিয়া ভেজানো পানি খাওয়ারও কিন্তু কিছু সুফল রয়েছে। চলুন জেনে নেই সেগুলো কি?
১. ভালো ঘুম হয়
রাতে চিয়া ভেজানো পানি খেলে ঘুম ভীষণ ভাল হয়। কারণ এই বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, যা মস্তিষ্ক শান্ত রাখতে সাহায্য করে। দীর্ঘদিনের অনিদ্রার সমস্যা দূর করে। যাদের রাতে ঘুমের সমস্যা রয়েছে, তারা রাতে ঘুমের ওষুধের বদলে এই চিয়ার পানি খেতে পারেন । দ্রুত ঘুম চলে আসবে ।
২. হার্টের রোগের ঝুঁকি কমে
পুষ্টিবিদেরা জানান, ওজন কমানোর সঙ্গে চিয়ার প্রত্যক্ষ যোগ না থাকলেও পরোক্ষ সংযোগ রয়েছে। চিয়া বীজের রয়েছে ওমেগা-৩ জাতীয় ফ্যাটি অ্যাসিড যে কারণে এটি হার্টের জন্য খুব ভালো। এটি মানুষের রক্তে এইচডিএল কোলেস্টেরল বাড়ায় যা শরীরের জন্য ভালো। এছাড়াও প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন ও ফাইবার। রয়েছে আয়রন এবং ক্যালসিয়ামও। এগুলো সবই হার্টের জন্য উপকারি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রাত ১০টার পর চিয়াসিড খেলে বেশি উপকার।
৩. ওজন নিয়ন্ত্রণে থাকে
ওজন কম রাখতে চাইলে রাতে চিয়াসিড বা চিয়া বীজের পানি খেতে পারেন। কারণ চিয়াতে ফাইবারের পরিমাণ অনেক বেশি। এই ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। রাতে খিদে পাওয়ার প্রবণতা থাকলে এই কৌশল অবলম্বন করতে পারেন। তা হলে বেশি খাবার বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমে আসবে।
৪. শরীরের আর্দ্রতা বজায় থাকে
শরীরে পানির ঘাটতি থাকলে হাজার চেষ্টা করেও ওজন কমানো যাবে না। চিয়া শরীরের আর্দ্রতা ধরে রাখে। রাতে দীর্ঘ ক্ষণ পানি খাওয়া হয় না। শরীর তখন ভিতর থেকে শুকিয়ে যায়। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে চিয়ার পানি খেয়ে নিলে সে ভয় থাকে না। গোটা রাতের জন্য শরীর পর্যাপ্ত পানির জোগান দেয় চিয়াসিড।