পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধনের পর খেলা মাঠে গড়ায়।

জানা গেছে, পিরোজপুর মধ্যরাস্তা যুব সংঘের আয়োজনে, ওয়ান্ডার্স ক্লাব পিরোজপুরের সহযোগিতায় এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের তত্ত্বাবধানে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশান ও মেসার্স নুসাইবা বিল্ডার্সের সৌজন্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

খেলায় শরণখোলা ফুটবল একাদশ বাগেরহাট বনাম নুরুন্নবী ফুটবল একাডেমি ঝালকাঠির খেলোয়াররা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম কিসমত, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য এবং রেফারি মো. শাহদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ী মো. আসলাম শেখ। খেলা নির্দিষ্ট সময়ের মধ্যে গোল শূন্যভাবে শেষ হলে পরে ট্রাইবেকারে গিয়ে শেষ হয়। ট্রাইবেকারে শরণখোলা ফুটবল একাদশ বাগেরহাট ৪/৩ গোলের ব্যবধানে নুরুন্নবী ফুটবল একাডেমি ঝালকাঠিকে পরাজিত করে।

খেলায় শরণখোলা ফুটবল একাডেমির একজন খেলোয়ারকে কমিটি এবং রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ম্যান অব দা ম্যাচ ঘোষণা করা হয়। শনিবার বিকেলে একই মাঠে ভান্ডারিয়া ফুটবল একাদশ বনাম জিয়ানগর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।