হিরোশিমা ও নাগাসাকিতে ১৯৪৫ সালের আণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের জাপানি সংগঠন নিহন হিদানকিওর প্রতিনিধিরা এ বছরের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব বাস্তবায়নে চালানো প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ করতে নানা পদক্ষেপের স্বীকৃতি হিসাবে ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় সংগঠনটি। মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে প্রতিষ্ঠানটির হয়ে পুরস্কার গ্রহণ করেন দলের সহসভাপতি তোশিইয়ুকি মিমাকি এবং বোর্ডের সদস্য শিগেমিৎসু তানাকা।
নোবেল পুরস্কার গ্রহণ করেছেন চলতি বছর সাহিত্যে নোবেল পাওয়া দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। স্টকহোমের কনসার্ট হলে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের কাছ থেকে নোবেল পুরস্কার পদক ও সনদ গ্রহণ করেন তিনি।