তৃতীয় অধ্যায় : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার
বহুনির্বাচনী
১. কোম্পানির বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত
র. শিল্প খাত সম্পর্কে রর. অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
ররর. বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. শেয়ারহোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?
ক. পণ্যের প্রয়োজনে খ. সম্পত্তির প্রয়োজনে
গ. ঋণপত্রের প্রয়োজনে ঘ. তারল্যের প্রয়োজনে
৩. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারেন?
ক. সাধারণ শেয়ারে খ. বোনাস শেয়ার
গ. বিলম্বিত শেয়ারে ঘ. অগ্রাধিকার শেয়ারে
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘বিথী লিমিটেড’-এর প্রতিটি ১৮০ টাকা মূল্যের ৫ লাখ শেয়ার রয়েছে। মিসেস মিথিলা ‘বিথী লিমিটেড’-এর ১,০০০টি শেয়ারের মালিক। কোম্পানিটি এ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পরিবর্তে ৪ ঃ ১ অনুপাতে অতিরিক্ত শেয়ার প্রদানের ঘোষণা দেয়।
৪. কোম্পানির ঘোষণাকৃত নতুন শেয়ার কোন ধরনের?
ক. বিলম্বিত শেয়ার খ. রাইট শেয়ার
গ. বোনাস শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার
৫. উক্ত শেয়ার প্রদানের ফলে
র. মিথিলার শেয়ার সংখ্যা ১,২৫০টি হবে
রর. কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে
ররর. কোম্পানির শেয়ারহোল্ডার বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. নিচের কোন তহবিলের ওপর ভিত্তি করে বোনাস শেয়ার ইস্যু করা হয়?
ক. সঞ্চিতি তহবিল খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল
গ. সিংকিং ফান্ড ঘ. অবণ্টিত মুনাফা
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ঘ