‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজখবর রাখেন সবসময়। অসহায়-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন।
গতকাল রবিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আতিকুর রহমান রুমন। বগুড়ায় জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদদের আয়োজনে অনুষ্ঠানে এক হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আতিকুর রহমান রুমন বলেন, ‘ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক-মহাসড়কের নামকরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেসব অসচ্ছল পরিবারকে সচ্ছলতা দেবে। তার নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।’
বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য দেন সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডিএ পরিচালক আবদুল মজিদ; সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান; গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম পিন্টু; জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ; জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল ওয়াদুদ, নূর মো. রিপন; কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, মো. দেলোয়ার হোসেন, মো. জিয়াউর রহমান পাভেল, ড. মো. আবদুল মজিদ, ড. মাহমুদুল হাসান সুজা, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মুকুল মিয়া, মো. নিয়ামতুল্লাহ, মো. নুরুজ্জামান সজল, মো. জাহাঙ্গীর আলম, এএম শোয়াইব, মো. শিহাব হাসান, আব্দুল্লাহ আল মুত্তাকীন, মো. রিজোয়ানুর ইসলাম, এএইচএম নুরুল আনোয়ার, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম ও যুবদল নেতা আনোয়ার হোসেন।