জীববিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

২. কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী?

উত্তর : ইমবাইবিশন

৩. মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কর্টেক্সে

৪. ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?

উত্তর : সিভনল

৫. প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে?

উত্তর : পানি

৬. কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?

উত্তর : ইমবাইবিশন

৭. ফ্লুইড অব লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

৮. অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?

উত্তর : বৈষম্যভেদ্য পর্দা

৯. ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

উত্তর : জৈব প্রক্রিয়া

১০. পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

১১. উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে?

উত্তর : ব্যাপন

১২. ব্যাপন কোন চাপের ফলে ঘটে?

উত্তর : ব্যাপন চাপ

১৩. জীবদেহের ভৌত ভিত্তি কী?

উত্তর : প্রোটোপ্লাজম

১৪. উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে?

উত্তর : ৯০%

১৫. বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

১৬. কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে?

উত্তর : প্রস্বেদন

১৭. রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

১৮. উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ থেকে পানি অন্য কোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

১৯. উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রক্রিয়া?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

২০. রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

২১. রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : শতকরা ৯০ ভাগ

২২. মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে?

উত্তর : কোষান্তর অভিস্রবণ