প্রতিবেদন জমার সময় পেছাল ৬ সংস্কার কমিশনের

সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনÑ এ ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেয়নি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এমন তথ্য জানিয়েছে।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, ৩ জানুয়ারি মধ্যেই তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।

অন্যদিকে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, ৭ জানুয়ারি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। এ ছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়ও পিছিয়েছে।