২৫ হাজার‌ পরিবারে শীতবস্ত্র বিতরণ করল কেডিএস গ্রুপ

চট্টগ্রামে পটিয়ায় ২৫ হাজার‌ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে খ্যাতনামা কেডিএস গ্রুপ। সম্প্রতি উপজেলার সাঁইদাইর গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান। 

অনুষ্ঠানে উপজেলার সাঁইদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বরলিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াংসহ ১৭ ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের অসহায় নারী-পুরুষ শীতবস্ত্র পেয়েছেন।

অনুষ্ঠানে আলহাজ্ব খলিলুর রহমান বলেন, ‘মানবতার সেবা করা সবচেয়ে বড় ইবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য শীতবস্ত্র ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, মো. হাসেম চৌধুরী, এবিটসের সভাপতি ইদ্রিচ অপু, সাইফুল ইসলাম, কেডিএস গ্রুপের কাজল বড়ুয়া।