এক্সকেভেটর দি‌য়ে ভে‌ঙে দেয়া হলো শেখ মু‌জিবুর রহমা‌নের ম্যুরাল

টাঙ্গাইলে ভুঞাপু‌রে মু‌ক্তি‌যোদ্ধা কমপ্লে‌ক্সের সা‌ম‌নে নি‌র্মিত বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুরাল ভে‌ঙে দেয়া হ‌য়ে‌ছে। সোমবার (৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় ভুঞাপুর বাসস্ট‌্যান্ড এলাকায় অব‌স্থিত মুক্তি‌যোদ্ধা কম‌প্লে‌ক্সের সাম‌নে নি‌র্মিত শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুরাল এক্সকেভেটর দি‌য়ে ভে‌ঙে দেওয়া হয়। রা‌তে ভে‌ঙে দেয়ার ভিডিওটি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হয়। 

এতে দেখা যা‌চ্ছে, রা‌তের বেলায় এক্সকেভেটর ‌দি‌য়ে বঙ্গবন্ধুর ম‌্যুরাল‌টি ভে‌ঙে ফেলা হ‌চ্ছে। এক‌টি ল‌ড়ি‌ ট্রা‌কের ওপর এক্সকেভেটর রে‌খে ম‌্যুরাল‌টি ভাঙা হয়। 

জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুারালটি উদ্ধোধন করেন। এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে আসছিল।

সম্প্রতি গত ৫ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। সারা দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পাশাপাশি সে সময়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এর কয়েক মাস পর গত ৬ জানুয়ারি রাতে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি গুঁড়িয়ে দেয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ম্যুরাল ভাঙার বিষয়টি জানা নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বিষয়টি শুনেছি। দুস্কৃতিকারীরা ঘটনাটি ঘটাতে পারে।