সিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে সুজনের ঢাকা

দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএলের সিলেট পর্ব। এই পর্ব শেষে ৭ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। চলতি আসরে নুরুল হাসান সোহানের দলটিকে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসে। টানা ৬ ম্যাচ হারা দলটি সিলেটে এসেই পেয়েছে প্রথম জয়ের দেখা।

গতকাল সোমবার রাতে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর। এতে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত হয়ে গেছে দলটির। সমান ৭ ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট মাত্র ২। ৬টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী। দুটি দলটই ২টি করে ম্যাচ জিতেছে। সিলেটের অবস্থান পাঁচে আর রাজশাহী আছে ছয় নম্বরে।

এখন পর্যন্ত ৫টি করে ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্স। পাঁচ ম্যাচ ৩ জয়ে তিন নম্বরে আছে তামিম ইকবালের বরিশাল। আর ২ জয়ে চারে খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে সবচেয়ে কম ম্যাচ খেলা চিটাগং কিংস। ৪ ম্যাচ খেলে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। বরিশালের পয়েন্টও একই হলেও নেট রানরেটে এগিয়ে গেছে চিটাগং।

 বিপিএলের পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রানরেট

রংপুর রাইডার্স

১৪

‍+১.৫৪২

চিটাগং কিংস

‍+১.৩২৩

ফরচুন বরিশাল

‍+০.৮৩৮

খুলনা টাইগার্স

‍+০.১৩০

সিলেট স্ট্রাইকার্স

–১.২৫৪

দুর্বার রাজশাহী

–২.১১৭

ঢাকা ক্যাপিটালস

–০.০৯৭