বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালেই আরেকটি সুখবর পেলেন রংপুর রাইডার্সের তারকা পেসার নাহিদ রানা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। আজ সোমবার প্লেয়ার্স ড্রাফট থেকে তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
পিএসএলের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার, যেখানে বাংলাদেশেরও ৩৯ জন। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা।
সাকিব এবং মোস্তাফিজ দুজনেরই পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে নাহিদ রানা সেদিক থেকে একেবারেই নতুন। পিএসএল তো দুরের কথা, এখনো পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার সুযোগ হয়নি এই গতিতারকার। এবার পিএসএল দিয়ে তার সে অভিজ্ঞতা হতে যাচ্ছে।
লিটনকে বদলে দেওয়া কে এই শাহীন?
কপিল দেবকে পিস্তল নিয়ে মারতে গিয়েছিলেন যুবরাজের বাবা!