৯৬ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করলো চিটাগং

পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে চিটাগং কিংস ৯৬ রানের বড় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। শরিফুল মাত্র ৫ রানে নেন ৪ উইকেট। বিপিএলে সবচেয়ে কম রান দিয়ে ৪ উইকেট নেওয়ার রেকর্ড এটি। আর খালেদ ৩১ রানে নেন ৪ উইকেট।

আজ মিরপুরে আগে ব্যাট করে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৯৬ রান। ওপেনার নাফাই ৫২ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৫২ রান। জবাবে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় সিলেট। জাকির হাসান ১৯ ও জাকের আলী করেন ১৭ রান।

এই জয়ে চিটাগংয়ের পয়েন্ট হলো ১১ ম্যাচে ১৪। তাতে এক ম্যাচ হাতে রেখে প্লে-অফ পর্বে খেলা নিশ্চিত হলো চিটাগংয়ের। প্রায় এক যুগ পর বিপিএলে এসে এই সাফল্য পেল দলটি। শনিবার ফরচুন বরিশালকে হারাতে পারলে শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ মিলবে তাদের।

আর সিলেট এবারের বিপিএল শেষ করলো পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।