পারফর্মেন্সের অভাবে জাতীয় দলে জায়গা হারিয়েছেন অনেক আগেই। সেই নাঈম শেখই চলতি বিপিএলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে হাঁকিয়েছেন বিধ্বংসী সেঞ্চুরি। এরপর জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ের উন্নতির পেছনে মুশফিকুর রহিমের অবদানের কথা।
খুলনার ৪৬ রানের বড় জয়ে পথে আজ ৬২ বলে ১১১ রানের ইনিংস খেলেন নাঈম। ১১ ইনিংসে ৪৪.৪০ গড়ে ৪৪৪ রান নিয়ে নাঈম এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘মানসিকতায় পরিবর্তন অবশ্যই জরুরি। এটা না হলে ওপেনার হিসেবে লম্বা ইনিংস খেলা খুব কঠিন। আগে অফ স্পিনে অনেক সংগ্রাম করছিলাম। ওই জায়গা থেকে বের হয়ে আসছি, কীভাবে ডট না দিয়ে স্ট্রাইক রোটেট করা যায়। আর (ছিল) রেঞ্জ হিটিং।’
নিজের ব্যাটিংয়ে পরিবর্তন আনতে জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমের দেওয়া পরামর্শের কথা উল্লেখ করে নাঈম বলেন, ‘তিন বছর আগে মুশফিক ভাই বলেছিল, রিভার্স সুইপ নিয়ে কাজ করা গেলে আমার জন্য সহজ হয়ে যাবে। এখন অফ স্পিনে সুইপ, রিভার্স সুইপ অনেক সহজ হয়েছে। স্লগ সুইপে আগে ভালো ছিলাম, মাঝখানে সংগ্রাম করেছি সেটা নিয়ে। বলতে গেলে লম্বা হয়ে যাবে, এটা ঠিক যে কিছু জিনিস পরিবর্তন এনেছি, তাই সাফল্য আসছে।’
চলতি আসরে দারুণ ব্যাট করলেও ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই বলি জানালেন নাঈম, ‘সত্যি বলতে কোনো প্রত্যাশা ছিল না। বেসিক ঠিক রেখে প্রসেস মেনে চলতে চাই। কোনো প্রত্যাশা রেখে শুরু করিনি। কোনো লক্ষ্য নেই, উন্নতি করতে পারছি কি না… নিজের সঙ্গেই নিজের চ্যালেঞ্জ। উন্নতি করতে চেয়েছি, হয়েছে কি না (সেটাই বিষয়)। এনসিএলেও কোনো লক্ষ্য ছিল না, যেমন সর্বোচ্চ রানের মালিক হতে হবে বা ভালো করতে হবে– এমন কোনো ভাবনা ছিল না। নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ (ইনিংস) যত বেশি বড় করা যায়।’
সৌম্যর বিস্ফোরক ইনিংসেও রংপুরের টানা চতুর্থ হার
বিপিএলে পারিশ্রমিক কেলেঙ্কারি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’
নায়িকাকে মেসেজ পাঠালে সমস্যা কোথায়? – প্রশ্ন শাদাবের