সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে
২. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
উত্তর : মুহম্মদ এনামুল হক
৩. জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট
৪. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর : ১ জানুয়ারি, ১৯৪২ সালে
৫. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে
৬. ডেনমার্কের মুদ্রার নাম কী?
উত্তর : ক্রোন
৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
উত্তর : সম্রাট হিরোহিতো
৮. অলিম্পিক প্রতীক কয়টি রিং দিয়ে গঠিত?
উত্তর : পাঁচটি
৯. মেক্সিকোর রাজধানী শহর কী?
উত্তর : মেক্সিকো সিটি
১০. ইউক্রেনের রাজধানী শহর কী?
উত্তর : কিয়েভ
১১. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
উত্তর : ভুটান
১২. ভিয়েতনামের মুদ্রা কী?
উত্তর : ভিয়েতনামী ডং
১৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তর : পাঁচ
১৪. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালের ২ মার্চ
১৫. ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবে?
উত্তর : ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি
১৬. ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?
উত্তর : ভাষাশহীদ শফিউরের বাবা
১৭. ভাষা আন্দোলনকে উপজীব্য করে ‘আরেক ফাল্গুন’ উপন্যাস রচনা করেন কে?
উত্তর : জহির রায়হান
১৮. একুশে ফেব্রুয়ারি নিয়ে রচিত প্রথম কবিতার নাম কী?
উত্তর : কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
গ্রন্থনা : এজাজ পারভেজ