সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তর : এএনএ সাহা
২. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
উত্তর : নজরুল ইসলাম
৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর : নারিকেল জিনজিরা
৪. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
৫. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
৬. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর : হরিপুর
৭. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা কে ছিলেন?
উত্তর : মাকসুদুল আলম
৮. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর : ইসলাম খান
৯. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর : সুন্দরবনকে
১০. বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
১১. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
১২. প্রতি বছর কত তারিখে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়?
উত্তর : ১৯ জানুয়ারি
১৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট
১৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
১৫. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
উত্তর : নিশাত মজুমদার
১৬. আয়তনের দিক থেকে কোন মহাদেশটি সবচেয়ে ছোট?
উত্তর : অস্ট্রেলিয়া
১৭. মরক্কোর রাজধানী শহরের নাম কী?
উত্তর : রাবাত
১৮. অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীর নাম কী?
উত্তর : ক্যাঙ্গারু
গ্রন্থনা : এজাজ পারভেজ