সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান আইনের দৃষ্টিতে অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করে জানানো অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।